সপ্তভুজ
সেদিন সকালে আমার ঘুম ভেঙ্গেছিল সকাল সাড়ে আটটায়। আমার যতটুকু মনে পড়ে হলের জীবনে আমি কোনদিন একটু শান্তি মত ঘুমাইতে পারি নাই। ন’টার বেশি তো কোন দিনই না। ঐদিন এমনিতেই বাহিরে কি একটা বিষয় নিয়ে পোলাপাইন বেশ হাউকাউ লাগাইছিল। তারপর উপর রুমের দরজাটাও খোলা ছিল। আবার এদিকে ছিল রুমের ছোট ভাইটার অত্যাচার। ও তখন ফার্স্ট ইয়ারে ছিল । যতক্ষণ সে রুমে থাকত ততক্ষণ ঘটঘট করে পড়ত । পুরা রুম ফাটায় ফালাইত। কত বুঝাইছি ওরে, “ভাইয়া, একটু আস্তে আস্তে পড়।” কিন্তু কার কথা কে শুনে। ওর নাকি জোরে জোরে না পড়লে পড়া মুখস্ত হয় না। আরে ভাই আমরা কি পড়ি নাই? এত্ত আওয়াজ তো করি নাই। এই কথাগুলা ওর কানের পাশ দিয়াও যাইতো না। মাঝে মাঝে ইচ্ছা হইতো তুইলা একটা আছাড় দেই। কিন্তু পরে আর দেয়ার দরকার হয় নাই। কারণ ওর ঘটঘটানি বন্ধ করার একাটা সুন্দর উপায় বের করেছিলাম।
আমি বিছানায় শোয়া থেকে উঠে বসলাম । আমাকে উঠতে দেখে,শাওন,আমার রুমের সেই ছোট ভাই বলল, “ ভাইয়া,ঘুম ভাঙল?”

.jpg)