কেয়া





কেয়া

 দেবু আজ হোস্টেল থেকে ফিরল ৬ মাস পর, মা বাবার ঝগড়াটা ঠিক কি নিয়ে আজও সে বুঝে উঠতে পারে নি।  আর বুঝতেও চায় না। কারণ একটাই , বাবা আজ ৮ বছর বিদেশে , শুধু টাকা দেওয়া ছাড়া বাবার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। লিনা দেবী অপূর্ব সুন্দরী। কিন্তু এমন কোনো মহিলা কে স্বামী ত্যাগ করতে পারে সাধারণ মানুষ সে ধারণা মনে রাখতেও পারেন না। আর্থিক স্বচ্ছলতার কারণে কোনো আত্মীয় তাদের ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামান না। বাড়িতে কাজের লোক শিবু। আর কাজের মাসি জোৎস্না । খুব সাহসী মহিলা। সারা দিন দেবার্ঘ দের বাড়িতেই থাকেন। শিবু কাজ শেষ করে সন্ধ্যে বেলা চলে যায়। লিনা দেবী ভীষণ ভিতু মহিলা। আসলে লড়াই করতে শেখেন নি সে ভাবে জীবনে , সাব মিসিভ ছিলেন বরাবর।কিসের যে ভয় তা আজও কেউ জানে না। স্বভাবটাই ভিতু। তাই এখন ৪০ এ পরে আরো বেশি নির্ভরশীল জোৎস্না আর শিবুর প্রতি। এটা দেবার্ঘর একদম ভালো লাগে না। কিন্তু মায়ের প্রতি সহানুভূতিশীল বলেই সে বিশেষ কিছু বলতে পারে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.