ডাকাত সাম্রাজ্য
মোহিতের বিয়ে ৷ ধুলাগড় থেকে আজিমাবাদ ২ ঘন্টার রাস্তা ৷ আজিমাবাদের কাঁসা পিতল ব্যবসায় পসার করা লালাচান্দ কিশোরীলাল এর ছোট মেয়ে মেঘার সাথে বিয়ে ঠিক হয়েছে মোহিতের ৷ মোহিতের কাপড়ের ব্যবসা ৷ তার প্রতিপত্তিও কম নয় ৷ ধুলাগরে এক ডাকে মোহিত বানসাল কে কে না চেনে ৷ তার সৌরুম আর দোকান মিলিয়ে কোটি টাকার সম্পত্তি ৷ কিন্তু মাত্র ২২ বছরেই লালা বাড়ির ছেলে কে বিয়ে দিতে প্রস্তুত হয়েছেন প্রভা দেবী ৷ ছোট ছেলে রোহিত কে পাশে নিয়ে বসেছেন ডিলাক্স বাসে ৷ অনেক দুরের রাস্তা ৷ সামনের হোন্ডা গাড়িতে মোহিত আর তার মামা , বড় বোন, আর এক বন্ধু অনুজ ৷
.jpeg)
.jpg)